বাতায়ন/নৃপেন
চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী
সংখ্যা |
কবিতা
শ্রীময় ঘোষ
সময়ের
ঘড়ি - ঘড়ির সময়
সময় গলে যায় ঘড়ি থেকে টিক
টিক শব্দে
দাঁড়াবার সময় নেই তার;
সমস্ত স্মৃতি তারই কাছে
গচ্ছিত
তবুও নেয় না সে কারও ভার।
মোমের আলোয় সন্ধ্যার ডিনার
সুগন্ধ ছড়িয়ে পড়ে সুগন্ধি খাবারের;
পুড়ে ছাই হয় অন্তরের জ্বালা
মোম গলে পড়ে রেস্তোরাঁর দরবারে।
পিছু ডাকে সাড়া নেই; সময় চলেছে
ঘড়ির কাঁটার সাথে সাথে;
জমাট বরফ গলে গিয়ে পড়ে
বয়ে চলে নদীর পথে পথে।
যতটুকু ক্ষণ পেয়েছ - যতনে
রাখো তারে বেঁধে মনের গোয়ালে;
শরীর যাবে চলে সময়ের ফেরে
থেকে যাবে স্মৃতি মানুষের খেয়ালে।
দাঁড়াবার সময় নেই তার;
তবুও নেয় না সে কারও ভার।
সুগন্ধ ছড়িয়ে পড়ে সুগন্ধি খাবারের;
মোম গলে পড়ে রেস্তোরাঁর দরবারে।
ঘড়ির কাঁটার সাথে সাথে;
বয়ে চলে নদীর পথে পথে।
রাখো তারে বেঁধে মনের গোয়ালে;
থেকে যাবে স্মৃতি মানুষের খেয়ালে।

চলে গেলে আর কেউ খেয়াল রাখবে কি না সন্দেহ আছে!
ReplyDelete