প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Saturday, November 1, 2025

চমৎকার | গৌতম কুমার গুপ্ত

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
গৌতম কুমার গুপ্ত
 
চমৎকার
 
এইমাত্র একটি চমৎকার ধরে ফেললাম মুঠোয়
ধরা পড়ে গেল প্রজাপতির ডানার রামধনু রং জলের বুদ্‌বুদ
এবং তোমার কপালের বিশ্বাসী টিপ
 
কতবার ধরেছি আনমনা বিকেলের বাতাস
সূর্যাস্তের লাভা ধূলোবালির ভাস্কর্য
সব শূণ্য হয়ে বেরিয়ে গেছে
আলগা মুঠো থেকে সচল শ্বাস পর্যন্ত
 
আজ এই মাত্র ধরে ফেললাম
পূর্ণ আলো অহংকারী ছায়া দুর্ভেদ্য অন্ধকার
আরো তোমার চমৎকার নিরহংকার
ঠোঁটের আড়াল
 
চমৎকার হল আমার সর্বনাশা দিনরাত
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)