প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Saturday, November 1, 2025

পারি না | তাপস মাইতি

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
তাপস মাইতি
 
পারি না
 
ঘাস দ'লে গিয়ে
ধূসর থেকে আবার সবুজ ছড়াতে পারে,
আমি তা পারি না
 
ভূমির মতো পারি না
নদীর স্রোতে ব'য়ে গিয়ে জন্মাতে চর
 
মেঘের মতো পারি না
বৃষ্টি দিয়ে সবকিছু ভেজাতে আর
রাঙিয়ে তুলতে আকাশের রামধনু
 
পারি না, পারি না, পারি না—
ঝর্ণার মতো নিজেকে
ঝরিয়ে তুলতে পাহাড়ের গায়ে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)