প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, November 25, 2025

দুই ধ্বনি | দেবকুমার মুখোপাধ্যায়

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
দেবকুমার মুখোপাধ্যায়
 
দুই ধ্বনি
 
এক ঝাঁক চড়ুই শালিখ বসে আছে ছায়ার আশ্রয়ে।
সামনে পুণ্য স্রোতস্বিনী
            অনর্গল কথা বলে চলে,
জলতরঙ্গের সুরে আহা কোন্ মায়া!
 
নানা রং জামা পরা চড়ুই শালিখ
তাদের কথাও চলে অন্য সুরে অন্য কোরাসে।
 
অর্থহীন দুই ধ্বনি মিশে যায় অনন্তে কোথাও।
 
 

1 comment:

  1. অনন্য চিত্রণ!

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)