প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, November 25, 2025

কবিতাগুচ্ছ | তৈমুর খান | আমার বাড়ি

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
কবিতাগুচ্ছ | তৈমুর খান | আমার বাড়ি
তৈমুর খান
 
আমার বাড়ি
 
সফলতাগুলি পালিয়ে যাচ্ছে একে একে
আমাদের গরিব ঘরে তারা কেউ থাকতে চাইছে না
সত্য অসত্য, রূপ ও রূপক সবাই এসেছিল
কেউ প্লেনে এসেছিল, কেউ লোকাল ট্রেনে
কেউ কেউ বাসে, টোটো ও রিক্সায়
 
এখন বাজনা থেমে গেছে
আলোর রোশনাই নেই
ফাঁকা উঠোন পড়ে আছে একা
দরজার পাশে জমা করা আছে
কাগজ ও প্লাস্টিকের ব্যবহৃত আসবাব
 
দু-একটা হাড় কুকুরের মুখে মুখে ঘুরছে
সকালে যে কাকেরা নেমেছিল, তারাও উড়ে গেছে
শুধু আবর্জনা, পেচ্ছাপের গন্ধ আর ধুলোময় রাস্তা
শুধু ক্লান্ত ও বিষণ্ণ একটি নিম্নবিত্ত বাড়ি
 
সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে আমার মা
কথা নেই, কথা নেই, কোথাও কথা নেই আর
 

1 comment:

  1. বাহ্ খুব সুন্দর চিত্রাঙ্কন!

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)