প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, November 25, 2025

হেমন্ত | শিখা দত্ত

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
শিখা দত্ত
 
হেমন্ত
 
ভোরের হাওয়ায় একটু একটু করে
হিমের স্পর্শ
হেমন্তের ফুল্ল শিশির চুরি করে
থমকে আছে অঘ্রানের রাত।
মৃদু কুয়াশার মতো হয়ে ওঠা সাঁঝ
ভরে যায় অলীক মায়ায়;
তখন দূর-দূরান্তে মাঠে মাঠে
নতুন ধানের গন্ধে উতলা হয় পল্লিজীবন।
তার কিছু আভাস আছড়ে পড়ে
পোড়া এ শহরে।
নবান্নের স্মৃতি স্বপ্নে লগ্ন হই
বারবার।
ফিরে আসি শীত ভোর
নরম রোদ্দুরে।
 

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)