প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, November 25, 2025

কবিতাগুচ্ছ | তৈমুর খান | মৃদুমন্দ হাওয়ায় ফাগুন আসছে

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
কবিতাগুচ্ছ | তৈমুর খান | মৃদুমন্দ হাওয়ায় ফাগুন আসছে
তৈমুর খান
 
মৃদুমন্দ হাওয়ায় ফাগুন আসছে
 
একটি ডুমুর গাছ সারাদিন ঘুরে ফিরে আসে
পুকুর ঘাট, হাঁস আর বাসনকোসনের শব্দ
আর নীল ডুরে শাড়ি লাল চপ্পল যাওয়া আসা করে
 
ধূমপান করিনি সারাদিন
নির্জনতা ভেঙে ভেঙে পায়রা উড়ে গেছে
আকাশ নেমেছে জলে, ঢেউয়ের সংসার
চন্দন কাঠের রঙে রোদ বাঁশি বাজিয়ে গেল
 
একা আমি ঘর খুলে দিই
আর শূন্যকে বসাই ডেকে
র চা এনে দাও দেখি
বহুদিন আগেই সব গাভি চলে গেছে মেঘে
 
মৃদুমন্দ হাওয়ায় ফাগুন আসছে
বেশ আলতা পরেছে রাঙা পায়ে
চোখেও তার জ্যোৎস্না লেগে আছে
নাতিশীতোষ্ণ সুরে মন ভিজে গেছে আমার।
 

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)