প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, December 23, 2025

হায় দেশ; বাংলা দেশ | বিরথ চন্দ্র মণ্ডল

বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
বিরথ চন্দ্র মণ্ডল
 
হায় দেশ; বাংলা দেশ
 
হলুদিয়া পাখির মতো এ নগরসঁপেছিল আলো।
পৃথিবীর প্রাণীর কাছে হাওয়ারা যেমন।
দুই দুই চার হবে, পুষ্টি পাবে, 
নাগরিক তৈজসপত্রে সমৃদ্ধের আলো।
 
অথচ; শেষমে ধর্ম পুড়ল।
চাতুরীর ভ্রূকুটি জ্বরে মানুষ পুড়ল
জন্মের মাটি থেকে পোড়ার গন্ধ ভেসে এল।
 
হায় দেশ! হায় বাংলাদেশ!
সভ্যতার ইতিহাস রচো এইভাবে?
তোমার প্রজন্ম কী বরাবর এ ইতিহাস বয়েই বেড়াবে?
ধিক্কার জানাচ্ছে মাটি
ধিক্কার জানাচ্ছে সব দেশ।
 

1 comment:

  1. ধিক্কার জানাই এমন দেশকে।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)