প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

ক্ষণিকের অতিথি | আতঙ্কবাদ ও আতঙ্কগ্রস্ত

বাতায়ন / ক্ষণিকের অতিথি /সম্পাদকীয়/ ৩য় বর্ষ/৪৪তম সংখ্যা/২৩শে   ফাল্গুন ,   ১৪৩২ ক্ষণিকের অতিথি  |  সম্পাদকীয়     আতঙ্কবাদ ও আতঙ্কগ্রস্ত ...

Friday, February 6, 2026

এই মেয়েটি যখন উদাস হবে তখন কী ভাববে? | গগন গিল | ভাষান্তর: ফটিক চৌধুরী

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/অনুবাদ কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | অনুবাদ কবিতা
গগন গিল | ভাষান্তর: ফটিক চৌধুরী
 
এই মেয়েটি যখন উদাস হবে তখন কী ভাববে?
 

[বিশিষ্ট হিন্দি কবি গগন গিলের জন্ম ১৯৫৯ সালে, দিল্লিতে। প্রথম জীবনে করেছেন সাংবাদিকতা। তাঁর পাঁচটি কাব্যগ্রন্থ, তিনটি গদ্যের সংকলন ও একটি ভ্রমণ কাহিনি। বিশিষ্ট এই মহিলা কবি সাহিত্য অকাদেমি

পান ২০২৪ সালে, ‘ম্যায় জব তক আই বাহর কাব্যগ্রন্থের জন্য।]


 
আজ নয়, কাল নয়
বহু বছর পরে
এই মেয়েটি যখন উদাস হবে
তখন কী সে ভাববে?
হয়তো সে ভাববে সেই প্রেমের কথা
যা সে উপভোগ করেনি
হয়তো সে ভাববে সেই প্রেমের কথা
যা ম্লান হয়ে গেছে দেহের স্মৃতি থেকে
কিন্তু এও সম্ভব—প্রেমের কথা
সে একদমই না-ও ভাবতে পারে
আর তবুও হয়ে উঠতে পারে উদাস
হয়তো ভাববে সেইসব জায়গার কথা
যেখানে কোনওদিন যাওয়া হয়নি তার
বা সেইসব ধ্বংসাবশেষ
যেখান থেকে বহু বছর পরে
সে ফিরছে এখন—নিজেই ধ্বংসাবশেষ হয়ে।
কিন্তু এমনও হতে পারে, মাতৃভূমিতে যাওয়ার কথা
একেবারেই ভাববে না সে
এবং তবুও সে হয়ে উঠবে উদাস।
 
আজ নয়, কাল নয়
বহু বছর পরে
এই মেয়েটি যখন উদাস হবে
তখন কী ভাববে সে?
হয়তো ভাববে ঈশ্বরের কথা
যে ঈশ্বর বারবার হারিয়ে যেত তার কাছ থেকে
খুশির দিনগুলোতে
শৈশবে সযত্নে রাখা
চকচকে নুড়ির মতো
আবার হঠাৎই ঝলসে উঠত
তার আত্মার ঘোর অন্ধকার রাতে
কিন্তু
গভীর অনাগ্রহের মাঝেও হতে পারে
ঈশ্বর আছেন কী নেই
সে বিষয়ে কোনও আগ্রহই থাকবে না তার
যখন প্রেম থাকবে না
যখন কোথাও যাওয়ার থাকবে না
যখন ঈশ্বরও থাকবে না
তখন নিশ্চয়ই ভাববে সে
তার সব অপরিণত, অসমাপ্ত কাজের কথা
যা করতে পারেনি সে—
কখনও প্রেমের জটিলতায়
কখনও ঈশ্বরের মায়ার ঘোরে।
 

No comments:

Post a Comment

ফিরতে হবে ঘরে~~~


Popular Top 10 (Last 7 days)