প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, February 6, 2026

গন্তব্য | তৈমুর খান

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
তৈমুর খান
 
গন্তব্য
 

খুব ঘুরে ঘুরে আসছি রাস্তায়
রাস্তাও ঘুরছে

খুব—
 
কিছুই চিনি না,
শাড়ি পরে দাঁড়িয়ে আছে অন্ধকার
হাতে বাজছে আলোর চুড়ি
বাতাসে সবুজ ঘ্রাণ তার
 
ঘুরে ঘুরে আসছি রাস্তায়
যদিও তা রাস্তা বলছি, আসলে তা গলি
চারপাশে দেয়াল পাহারাদার
 
ভীরু গন্তব্য আমার কাঁপছে
মুখ লুকোচ্ছে লজ্জায়
জানি না কতবার সে ধর্ষিত হয়েছে
আমিও লক্ষ্যভ্রষ্ট কতবার!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)