প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, February 6, 2026

কী করে? | সুশান্ত সেন

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
সুশান্ত সেন
 
কী করে?
 
কী করে আমরা মানুষ খাই বলতে পারেন
কী করে চাঁদটা পুড়িয়ে ফেলি বলতে পারেন?
বলতে পারেন কেন আমরা নিদারুণ শীতেও হিমালয়ের বরফ খুঁড়ে ট্রেঞ্চ বানাই
কেনই বা আল্ট্রা আলোর দূরবীনের আড়াল
খুঁজি?
বলতে পারেন কেন আমরা
শঙ্কা নিয়ে ঘর করছি রাত্রিদিন?
বলতে পারেন চোখ থাকতেও আমরা হলাম অন্ধ কেন
অন্ধ কেন, অন্ধ কেন?
 
বলতে পারেন কবে আমরা মানুষ খাওয়া বন্ধ করে মানুষ হব?
চাঁদ পুড়িয়ে খাব না আর সকালসন্ধ্যা!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)