প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, February 6, 2026

সব যুদ্ধের পর | তৈমুর খান

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
তৈমুর খান
 
সব যুদ্ধের পর
 
তোমাকে কোন কল্পনায় লিখব তবে?
     সব গল্প ফুরিয়ে গেছে
     নাভি নিতম্বে থইথই করে না মেঘ
     সব বৃষ্টি ঝরে গেছে
        মরা জ্যোৎস্নায় বৃদ্ধ অনুভব
                              চলাফেরা করে
 
 ধুলো জমে গেছে টেবিলে টেবিলে
     যেতে ইচ্ছে করে না রক্তজবার বনে
      খিদেরা সহিষ্ণু এখন আত্মগোপন করে
          কেউ এসে আর ছুঁয়েও দেখে না
                                   রেশমি চুড়ির হাতে
 
কলমটা কাঁপতে থাকে
শূন্য আকাশে দুরন্ত চাবুকের দাগ
ঘোড়া চলে গেছে, উড়ন্ত ঘোড়ারা সব
ভাঙা পয়ারের অক্ষরবৃত্তে তবুও দুলতে থাকি
 
তীব্র নৈঃশব্দ্যের কাছে খুঁজি হারানো বৈভব
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)