প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

লম্পট | কোহিনূর মিত্র

বাতায়ন/ক্ষণিকের অতিথি/গল্পাণু/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | গল্পাণু
কোহিনূর মিত্র
 
লম্পট

"আমি ঘরোয়া মধ্যবিত্ত গেরস্থালি করা পুরুষমানুষ। শুধু যা একটু পাখি দেখলে আনচান করে। কিন্তু ডালে কাউকে রাখতে পারি না।"

 
আমি ততটা অভ্যস্ত নই যতটা তোমরা ভাবো। একটানা বারান্দার শেষে আমার ঘর। এক কামরা। তাতেই রান্না। তাতেই খাওয়া, শোয়া সব। সব পাখি উড়ে আসে। ডালে কেউ বসে না। আমারও কী ভাল লাগেনি রিনাকুমারীকে। নিটোল গড়ন। চোখে আগুন। পালকের মতো ফিনফিনে হাত আর ঠান্ডা স্পর্শ।
 
সারারাত কাটিয়ে সেই কুয়াশাভেজা ভোরে চলে গেল আর ফিরল না। আমি ততটা অভ্যস্ত নই যতটা ভাবো তোমরা। আমি ঘরোয়া মধ্যবিত্ত গেরস্থালি করা পুরুষমানুষ। শুধু যা একটু পাখি দেখলে আনচান করে। কিন্তু ডালে কাউকে রাখতে পারি না।
 
~~000~~

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)