প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

তৃষিত ফুটবল | নাসির ওয়াদেন

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
নাসির ওয়াদেন
 
তৃষিত ফুটবল
 
দুই প্রান্তে দুই পক্ষের লড়াই মাঝে আমি
লাথি খেয়ে গড়িয়ে গড়িয়ে চলি
মসীহ্ হয়ে এসে দাঁড়ায় কখনো-সখনো
মন্দির, মসজিদ।
 
পাথরের ঘাত খেতে খেতে বেড়ে ওঠা ঘাস
আমার আঘাতে আক্রান্ত,
(তখন) আমার শুশ্রূষায় আমার
বিশল্যকরণী মা।
 
প্রতিটি মুহূর্তে লাথি খেয়ে খেয়ে গড়িয়ে চলি
সূর্যোদয় থেকে সূর্যাস্ত,
পাবেন ভোট-ব্যাংকের স্থায়ী আমানত হিসেবে
প্রয়োজনে অপ্রয়োজনে।
 
আমার গায়ে হাজার বুটের লাথি
মুখ বুজে সহ্য করি তৃষিত যন্ত্রণা,
তবুও আমার সেই যন্ত্রণা বোঝেনি কেউ।
তাসের ঘরের মতো ভাঙতে আসিনি,
বালির ঘর নিয়ে তোমরা যারা অহংকার করো
তাদের দর্প ধ্বংস করতে শুধুই
লাগবে একটা ফুটবলের আর্তনাদ।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)