প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

ক্ষণিকের অতিথি | অ্যামেলিয়া দাস

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
অ্যামেলিয়া দাস
 
ক্ষণিকের অতিথি
 
বেড়ে উঠছি আমি
তাতে অনেক কিছুই ঘটে,
শক্তি আছে এক, ভীষণ দামী
প্রয়োজনেই আসে বটে।
 
আসে সে মনখারাপে
মন ভালো করে দেয়,
ভয়ে যখন আমার শরীর কাঁপে
সে আমায় বন্ধু করে নেয়।
 
হার-জিত তো লেগেই থাকে
জেতার আগে হোক বা হারের পরে,
সে আমায় ডাকে
গড়ে নেয় তার মতো করে।
 
আত্মবিশ্বাস নামক ক্ষণিকের মিষ্টি অতিথি সে
খুঁজলে পরেই কাছে চলে আসে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)