প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Sunday, March 8, 2026

কাঠগড়ায় | কমলকুমার মণ্ডল

বাতায়ন/ক্ষণিকের অতিথি/গল্পাণু/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | গল্পাণু
কমলকুমার মণ্ডল
 
কাঠগড়ায়

"কাব্য লেখার সময় আমার নেই। ওই যে দূরের টিমটিম আলোগুলো দেখছেন আসলে ওগুলো এক একটি উপন্যাস। আমার মতো শত শত নিবেদিতা তার মুখ্য চরিত্রে। আর আপনার মতো…"

 
আলো-আঁধারি গঙ্গার বুকে ছই তোলা নৌকার টিমটিম আলো জোনাকির না বলা কথার মতো নিঃশব্দে বহমান। পাড়ে বসে তন্ময় হয়ে দেখছে রুদ্র। পাশে নিবেদিতা। রুদ্র প্রথম এসেছে এ তল্লাটে, গঙ্গার বুকে টিমটিম ওই আলোগুলোর না বলা কথার সাথে একাত্ম হবে বলে। অথচ হঠাৎ মত বদলিয়ে নিবেদিতাকে বলে,
-চলুন পাড় ঘেঁষে বসা যাক!
চরাচর ঘিরে তখনও অন্ধকার গাঢ় হয়ে আসেনি। নিবেদিতা অবাক বিষ্ময়ে বলে,
-তাহলে, আমার চলবে কীভাবে?
একটা দীর্ঘশ্বাস আর একরাশ বিরক্তি মিশিয়ে যোগ করে,
-কাব্য লেখার সময় আমার নেই। ওই যে দূরের টিমটিম আলোগুলো দেখছেন আসলে ওগুলো এক একটি উপন্যাস। আমার মতো শত শত নিবেদিতা তার মুখ্য চরিত্রে। আর আপনার মতো…
নিজেকে আসামির কাঠগড়ায় তোলে রুদ্র। আর সকলের মতো নিজেকে সস্তা প্রতিপন্ন করতে চায় না। নিবেদিতার বাম হাত নিজের দু’হাতের তালুর মধ্যে নিয়ে বলে,
-সঙ্গী হবেন আমার? অন্তরের, অনন্তের…
ঠোঁটের কোণে মুচকি হাসি নিবেদিতার। সে জানে ভোরের আলো ফোটার সাথে সাথে আঁধারের মাদকতা কেটে যাবে। নতুন সূর্যের উত্তাপে বিদায় নেবে এই ক্ষণিকের অতিথি!
 
~~000~~

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)