প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

শূন্য পুরাণ | দীপক বেরা

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
দীপক বেরা
 
শূন্য পুরাণ
 
হঠাৎ শূন্য হয়ে যাওয়া একটা স্থানের
অদৃশ্যপ্রবণ উপনিষ
আমি অন্তরে ধারণ করেছি
বুঝিনি— জানালার প্রয়োজনীয়তা
অথবা একটা পাখির কিচিরমিচির
অল্প হাওয়ায় কেঁপে ওঠা পর্দা—আমাদের
তুমুল ভাসিয়ে নিয়ে যেতে পারে
এইসব সূক্ষ্মতর আভাস, ইঙ্গিত...
গোধূলিসীমায় ঝাপসা হয়ে যাওয়া একটা গাছ
সময়ের তুঙ্গ ব্যঞ্জনা জগতকে মৌন হতে বলে
মোষের জাবর কাটা মন্থর সন্ধ্যা নামে মাঠে
মাঠের দু-প্রান্তে ছায়াকাঠির মতো জেগে আছে
দুটি গোলপোস্ট, দলছুট বক একাকী উড়ে যায়
খেলা নেই—প্রতিপক্ষ নেই—
শূন্যতত্ত্বের শূন্য থেকে শূন্যময় ইনফিনিটি
প্রতিটি অভ্যাসের শেষে যে অস্থিরতা
তার ডিমে তা দিয়েই জন্ম নেয় 'শূন্য পুরাণ'...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)