প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

বসন্ত—দূত | দেবকুমার মুখোপাধ্যায়

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
দেবকুমার মুখোপাধ্যায়
 
বসন্তদূত
 
কোকিল বলছে ডেকে বসন্ত এনেছি
আর কোন পাখি কই এমন বলে না।
বর্ষা ঝরে, গ্রীষ্ম আসে, হেমন্ত ও শীত
কোন পাখি তাহাদের দূত নয়
                করে নাকো আগাম ঘোষণা।
 
শিমুল, পলাশ বলে
         এসো, রাঙো আমাদের রঙে
ফাগ ও আবির মাখো
          মুঠো মুঠো শূন্যে ওড়াও।
সকলের সঙ্গে আজ
           প্রীতিযোগে সম্ভাষণ করো।
 
কোকিলের ডাক থেমে গেলে
            বুঝে যাবে বসন্ত বিদায়।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)