প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Sunday, March 8, 2026

তুমিও বলবে | মানিক মাইতি

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
মানিক মাইতি
 
তুমিও বলবে
 
এই আমি দুহাত পাতলাম
এক মুঠো পলাশ দিও
শিমুলও দিতে পারো
অশোকের গুচ্ছ...
 
আমার হাতে যা কুলোয়
তা যেন রংহীন না হয়...
 
রঙের পসরা সাজিয়ে
বসন্ত যেমন আসে
তার প্রিয়তমের ঘরে
ফাগুন হাওয়ার সাথে...
 
তুমি এসো মনের ঘরে
ফুল বিছানো পথে...
 
কোকিলের কুহু
ভ্রমরের গুঞ্জন
মধুপীর সুর
বাতাসের ব্যস্ততা নিয়ে...
 
ঘরে একটি শূন্য ফুলদানি রাখলাম
তুমি সাজিয়ে তোলো তার ভেতর-বসন্ত...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)