প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Sunday, March 8, 2026

শিশির ও অন্যান্য | সুশান্ত সেন

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতাণু/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতাণু
সুশান্ত সেন
 
শিশির ও অন্যান্য
 
শিশির
 
দরজা খুলে নেমে গেলাম সামনের প্রাঙ্গণে
খালি পায়ে
ভোরের শিশির পা দুটো ভিজিয়ে দিল।
শীতল শীতল মন নিয়ে
ঘাসের ওপর হেঁটে চলেছি - কিছুক্ষণ।
 
 
মৃন্ময়ী
 
মৃন্ময়ী তখন পোষা কাঠবিড়ালিকে
ঘরের ভেতর ছেড়ে দিল
তখন মহা-হট্টগোল পড়ে গেল।
অপূর্ব বিষম খেল।
মৃন্ময়ী চকিতে ঘরে ঢুকে
কাঠবিড়ালিকে হাতে নিয়ে বেরিয়ে গেল।
 
 
গ্রামোফোন
 
বয়স তখন বারো
বাড়িতে এলো গ্রামোফোন
হাতে দম দিয়ে পিন পাল্টে পাল্টে
চালাতে হয়।
রেকর্ড ঘোরে মিনিটে আঠাত্তর বার।
 
হেমন্ত মুখোপাধ্যায় গাইতে থাকেন -
'হে ক্ষণিকের অতিথি'
 
 
ক্ষণ
 
একা ক্ষণ নিঃসঙ্গ
চুপ রক্ষী আসছে
বুকে চেপে বসছে শ্বাস
সবাই জানে সবাই জানে।
 
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)