প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Sunday, March 8, 2026

অতিথি | কমলকুমার মণ্ডল

বাতায়ন/ক্ষণিকের অতিথি/গল্পাণু/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | গল্পাণু
কমলকুমার মণ্ডল
 
অতিথি

"স্বামীর বাঁ হাতের উপর নিজের হাত রাখে। অনুভব করে সেদিনের সেই অনুভূতি। যেদিন সাতপাকে বাঁধা পড়েছিল।"

 
সৃজা হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকেই অবাক বিষ্ময়ে মৃন্ময়ের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। চলমান পটচিত্রে ফেলে আসা স্মৃতিগুলো চশমার মোটা কাচে হামাগুড়ি খায়। সুখ দুঃখ যন্ত্রণা আর ভালবাসার গোধূলি শিশিরভেজা স্পর্শে শিহরিত হয় শরীর-মন। অজান্তেই এক টুকরো হীরক খন্ড টোল খাওয়া গাল ছুঁয়ে মেঝের খিদে মেটায়।
 
দশ বাই দশ কেবিনের কোণায় বেডের দিকে এগিয়ে যায় সৃজা। স্বামীর বাঁ হাতের উপর নিজের হাত রাখে। অনুভব করে সেদিনের সেই অনুভূতি। যেদিন সাতপাকে বাঁধা পড়েছিল। দেখতে দেখতে এতটা পথ পেরিয়ে এসে নিজেকে কেমন নিঃসঙ্গ মনে হতে থাকে তার। যদিও জীবন নিয়ে চাওয়াপাওয়ার দাঁড়িপাল্লায় তেমন কোনো অভিযোগ নেই। অভিযোগ শুধু একটাই— জীবন সায়াহ্ণে এসে হয়তো আরো কিছুটা পথ তাকে একা-একাই পাড়ি দিতে হবে। ছায়াহীন সে পথ আদি-অনন্তের আতিথেয়তায় বিলীন। সৃজা দেখতে পাচ্ছে অপেক্ষার প্রহর ধীরে ধীরে শেষ হয়ে আসছে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা।
 
~~000~~

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)