প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, April 8, 2026

আজনবি সমাজ | শম্পা সামন্ত

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
শম্পা সামন্ত
 
আজনবি সমাজ
 
এখনো আধখানা ধুপ পুড়ে যেতে বাকি
সেন্টারটেবিলে জড়ো হচ্ছে ছাই-এর স্তুপ
তারপর কৃষ্ণপূজা
তারপর সুর বাজাবে মল্লার রাগের বাঁশি
তারপর চোখে লাগবে অদ্ভুত নেশা
নাটঘরের পাশ দিয়ে বইছে বেগবতী নদীর প্রেম
 
মুখোমুখি দাঁড়িয়ে আছে তমালের গাছ আর তুলসীমঞ্চ
রাতভোর আকাশের চকমকি
আর গলায় সমৃদ্ধ মাদকতা
 
এক অনাবিল অন্ধকার উদযাপিত হচ্ছে প্রেমের সায়রে
মনের ভিতরে অনবরত সরে আসার চিন্তা
বিটোফেন বসেছেন রাতের চেয়ারে
ক্রমাগত হিংসা ঝুলে আছে গম্বুজ চূড়ায়
এই সব আসূয়ার আজনবি সমাজ
এই সব গূঢ় সমাচার ছড়িয়ে যাচ্ছে শহরের চাকচিক্যে
শলমা জড়ির নিয়ন আলোকময়তায়
এইসব বিরোধিতায় এগিয়ে যেতে রাজি আছি
গভীর আত্মবিশ্বাসের পথে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)