প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, April 8, 2026

চৈতি হাওয়া | শিখা দত্ত

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
শিখা দত্ত
 
চৈতি হাওয়া
 
চৈতি হাওয়া এলে আদিগন্ত
ভরে ওঠে পলাশে পলাশে,
দুচোখে আগুন জ্বেলে
ভালবেসে নিয়ে যায় গাঢ় সংলাপ।
বিকেলে আদুরে রোদে বেজে ওঠে বসন্তবাহার:
শুধু বসে বসে দেখি, ভাবি এ কি কোন মায়া না বিভ্রম?
ভেসে যায় পলাশে পলাশে এক আদিগন্ত
মায়াবী বিকেল।
 
আমার চৈত্র আজ এভাবে এলো না
পৃথিবীর আদিগন্ত সংলাপ জুড়ে
শুধু ভয়াবহ যুদ্ধের তাণ্ডব,
হোলি খেলে রক্তের উৎসব।
শিমুল পলাশ যেন মানুষের রক্তে ভেজা দম্ভের স্পর্ধা
শিশু নয় যেন ঝরা পাতা এক বিষণ্ণ কান্না।
আমি শুধু দেখি, উলঙ্গ শরীরে যুদ্ধের ক্ষত চিহ্ন,
নিস্পন্দ শরীরের হায়নার হাত।
মৃত ধ্বংসস্তূপ জুড়ে আগুন মশাল
বুকফাটা হাহাকারে চৈত্র ভেসে যায়।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)