প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Sunday, April 26, 2026

আতঙ্ক | ইলিয়াস পাটোয়ারী

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
ইলিয়াস পাটোয়ারী
 
আতঙ্ক
 
করতে গেলে অনুসরণ
মন্দ লোকের পদাঙ্ক
চলার পথে যায় থেকে যায়
পদে পদে আতঙ্ক।
 
পায় না তো মন স্বস্তি খুঁজে
চোর ও পুলিশ ভাব এসে
আলো থেকে অন্ধকারে
যায় নিয়ে যায় সব শেষে।
 
করে তাড়া সারা বেলা
অজানা এক শঙ্কা ভয়,
যায় হারিয়ে মনোবল আর
শক্তিতেও ধরে ক্ষয়।
 
নামেই মানুষ মানুষ থাকে
কার্যত না মানুষ রয়
অমানুষ আর পশুর মাঝে
পার্থক্যটাও কমই হয়।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)