প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Sunday, April 26, 2026

কবিতাগুচ্ছ | দ্বিজেন্দ্রলাল রায় | ওরে আমার সাধের বীণা

বাতায়ন/আতঙ্ক/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতাগুচ্ছ | দ্বিজেন্দ্রলাল রায় | ওরে আমার সাধের বীণা
কবিতাগুচ্ছ
দ্বিজেন্দ্রলাল রায়
 
ওরে আমার সাধের বীণা
ওরে আমার সাধের বীণা
ওরে আমার সাধের গান,
তোর ওই কোমল সুরে ব্যথা ঝরে
আকুল করে আমার প্রাণ।
ও তোর শত তানে একই কথা
শত লয়ে একই ব্যথা,
শুধু নিরাশা আর কাতরতা
হতাশা আর অপমান।
পারো যদি জাগো তবে
বেজে ওঠো উচ্চরবে,
আজ নূতন সুরে গাইতে হবে
আমি সঙ্গে ধরি তান।
পারো যদি জাগো বীণা
ধরো আরো উচ্চতান,
গাইবো আমি নূতন গানে
নূতন প্রাণে কম্পমান।
 
[সংগৃহীত]
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)