প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Sunday, April 26, 2026

বাঁশির সুরে | জয়নাল আবেদিন

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
জয়নাল আবেদিন
 
বাঁশির সুরে
 
রাখালিয়া বাঁশি তোমার ভাল লাগে
আমি লুকিয়ে আড় চোখে দেখেছি,
তাই বুক ভরে শ্বাস নিয়ে সুর তুলতাম
বেনু বাঁশের বাঁশিতে।
 
তোমার ডাগর চোখের মনিতে একটা ছবি
ফুটে উঠত কিনা দেখেনি,
আমার দু চোখ বুজে বাঁশিতে সুরের মাঝে
অন্তর চক্ষুতে তোমার ছবি ভেসে আসত।
 
দিনের শেষে গোধুলি আকাশে
রঙের আলপনা আঁকা হতো যখন,
আমি গরুর পালগুলো নিয়ে ফিরতাম
যে যার গোয়ালে তুলে দিয়ে সন্ধ্যা নামত।
 
তারপর তুমি একদিন কোথায় হারিয়ে গেলে
আমার মন খুঁজে ফিরত সারা মাঠ
ঘন গাছের জঙ্গলে, গাছের আড়ালে
চোখ দুটো কেমন অজান্তে ভিজে উঠত।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)