প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, April 8, 2026

সাঁতার | তৈমুর খান

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
তৈমুর খান
 
সাঁতার
 
রোজ সাঁতার দিতে দিতে
ওপারের তীরের দিকে যাই
এই জলরাশি, এই ঢেউ কৌশল শেখায়
রোজ ভাসমান হয়ে থাকা
এ-জীবন শুধুই স্মৃতির কাহিনি
কিছুটা যদিও ভুলে যাই,
কিছুটা তবুও মনে রাখি
 
ওপারে কি সুখ আছে?
 
এপারের বিষণ্ণতা এসে আমাকে শুধায়
নির্বাক তবুও আমি বিস্ময় চিহ্নের মতো সচকিত হই
 
সাঁতার দিতে দিতে নির্ঘাত সাঁতারু
ডুব মারি, ভেসে উঠি, ক্লান্ত করে জলের উল্লাস।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)