প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, April 8, 2026

কবিতা— ন ম্রিয়তে | কবি— কৃতিকণা চিনি | পর্যালোচক— দেবকুমার মুখোপাধ্যায়

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/পর্যালোচনা/৪র্থ বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
চৈতি হাওয়া—নববর্ষ | পর্যালোচনা
কবিতা— ন ম্রিয়তে
কবি— কৃতিকণা চিনি
পর্যালোচক— দেবকুমার মুখোপাধ্যায়

"চাঁদের আলো তো স্নিগ্ধতাতে চোখ পোড়ে কেনজ্যোৎস্না নিয়ে বাড়াবাড়িও তাঁর অপছন্দ।"

 
চাঁদের আলোয় চোখ পোড়ে -
ওদিকে চাইনে আর।
জ্যোৎস্নার পায়ে পড়ে লুটোপুটি খাওয়ার ঢঙও অসহ্য...
তাই,
সাঁঝের কুলুঙ্গিতে তোমায় জ্বালিয়ে রেখে মন সেঁকি নিত্য।
অলক্ষ্যে গ্রহণ করি তোমার পূজা...
 
পাড় ভাঙতে ভাঙতে চন্দন হয় গঙ্গামাটি।
আচ্ছন্নতার দ্বৈত শ্যাম-রাই
আজকাল নির্ঘণ্ট বুঝে চোখের পাতার দখল নেয়, বুঝি…
যমুনার স্বাদও যে লোনা—
বোহেমিয়ান আমি
সে কথা টের পাই হাড়ে হাড়ে।
 
মিলনমেলায় কত বাউল গান শোনাল...
তবু,
দিগ্বলয়ে ‘তোমার’ই খোঁজ রয়ে যাবে যায় আজন্মকাল
 
কবিতাটিতে প্রথমেই ধাক্কা দেয় চাঁদের আলোয় চোখ পোড়ে এই লাইনটি। চাঁদের আলো তো স্নিগ্ধ, তাতে চোখ পোড়ে কেন? জ্যোৎস্না নিয়ে বাড়াবাড়িও তাঁর অপছন্দ। আর একটি সুন্দর লাইন কবির কলমে এসেছে পাড় ভাঙতে ভাঙতে চন্দন হয় গঙ্গামাটি। সত্যিই তো গঙ্গামাটি আমরা শরীরে মাখি চন্দন মাখার মতো করেই।
কবিতায় কবির মনকে ঠিক ঠিক বুঝতে পারা খুব সহজ কাজ নয়, কবিও পাঠকের হাত ধরুন নির্দ্বিধায়।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)