প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, May 5, 2026

বোবাজন্ম | জয়িতা বসাক

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
জয়িতা বসাক
 
বোবাজন্ম
 
রাত্রির খাতায় তোমরা যখন যুদ্ধ যুদ্ধ খেলো
আমি মুখে কুলুপ এঁটে, বোবা অক্ষর জমাই।
অন্ধকার গুঁড়ো করে ঢেলে দি পেয়ালায়,
চায়ে মিশিয়ে গাঢ় করে, অক্লেশে পান করি।
 
রোজ সংবাদ বেয়ে উড়ে আসে মৃত্যুশোক,
ভরে রাখি মরশুমি ফলের সুদৃশ্য রেকাবিতে...
প্রতিদিন জল ছিটে দিয়ে, টাটকা রাখি স্মৃতি।
নদীর কাছে গিয়ে বলার মতো কথাই থাকে না...
 
জামার বুকপকেটে মুচড়ে রাখা সমস্ত আতঙ্ক,
বোমারু বিমানের চক্কর কাটার অযথা শব্দ,
পেপারওয়েটের নীচে নিভৃতে ঢাকা দিয়ে দেখি—
বহুদূরে, চুপির চর থেকে উড়ে যাচ্ছে পরিযায়ী...
 
তারপর, সাইরেন বেজে উঠলে বেহালার ছড় টেনে,
নিশ্চুপ পাতায় কিছু সাদা সাদা ফুল আঁকি, আর
প্রতিবেশীর রক্তাক্ত কবরে বিছিয়ে আসি প্রতিদিন...
 

1 comment:

  1. সঙ্ঘমিত্রাMay 7, 2026 at 12:26 PM

    ভালো লাগলো

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)