প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Tuesday, May 5, 2026

কেউ নও | জয়নাল আবেদিন

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
জয়নাল আবেদিন
 
কেউ নও
 
তোমাকে কতবার দেখেছি
সামনাসামনি হাঁটতে
ট্রেনের অপেক্ষায় বেঞ্চে পাশাপাশি বসে
অথচ, তুমি আমার কেউ নও!
 
ফিরতি বেলায় যখন বৃষ্টি আসে হঠাৎ
তুমি অনায়াসে আমার ছাতার তলায়
মাথা বাঁচাতে আশ্রয় নিয়েছ কতবার
অথচ, তুমি আমার কেউ নও!
 
ভিড় বাসে একদিন আমার পকেটমার হলো
আমি আতিপাতি করে খুঁজলাম মানিব্যাগ
তুমি নিঃশব্দে দুটো টিকিট কেটে নিলে
অথচ, তুমি আমার কেউ নও!
 
বেশ চলছিল এভাবেই দিনকাল
দেখা হওয়া, পথ চলা, অপেক্ষায়
কোনদিন কথা হয়নি, কথা ছিল না
কারণ, তুমি আমার কেউ নও!
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)