প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Tuesday, May 5, 2026

গোধূলি জানে তার ব্যথা | সুব্রত ভৌমিক

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
সুব্রত ভৌমিক
 
গোধূলি জানে তার ব্যথা
 
গোধূলি জানে তার ব্যথা,
এত অবজ্ঞা তবুও সে—
প্রতিটি মানুষের অগোচরে থাকা ক্লান্তি,
দিনশেষে ফেরা নিঃশব্দ দীর্ঘশ্বাস।
 
সূর্য ডোবার ম্লান আলোয়
লুকিয়ে থাকে না-বলা অনেক কথা,
ছায়ার ভেতর জমে ওঠে
অসংখ্য না-পাওয়ার ইতিহাস।
 
তবুও গোধূলি থামে না কখনো—
অপমান, অবহেলা পেরিয়ে
প্রতিদিন নতুন করে শেখায়,
শেষ মানেই সবসময় শেষ নয়,
কখনো কখনো তা আরেক শুরুর দরজা।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)