প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Tuesday, May 5, 2026

আতঙ্ক | শামীম নওরোজ

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
শামীম নওরোজ
 
আতঙ্ক
 
হাড় হিম হয়ে আসা রাত
সকালে আতঙ্ক জেঁকে বসে
 
কেউ কারো জন্য অপেক্ষা করছে না
এখানে পাখি ও পালকের কোনো মূল্য নেই
 
কেউ দেখতে পাচ্ছে না
ক্ষেতের শিথানে পুড়ছে ফসলের সৌন্দর্য
 
আঁধারে নির্যাতিত শাবক
আলোয় নিঃশ্বেষিত মা ও বাবা
 
রাত এলে ভয়
দিন এলে আরও বেশি ভয়
 
আতঙ্কে শুরু হয় দিন
আতঙ্কে শেষ হয় রাত
 
ভয় ও আতঙ্কের ভেতর অস্থির যাপনের আশ্রয়
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)