প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 15, 2026

মন | সুশান্ত সেন

বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
সুশান্ত সেন
মন
 
মনটা দেখি আজব কথায় চিচিং ফাঁক
বলতে গিয়ে মনের কথা
গুমরে ওঠে এখন থাক এখন থাক।
সদ্য ফোটা কুঁড়ির মতো, হতবাক।
 
হাওয়ার স্রোতের উলটো দিকে ছুটতে থাকা মানুষটা
ধরতে চাইছে জীবনের ফানুসটা
মানুষটা।
 
চাইছে কাছে মনের ভেতর সমুদ্দুর
তবু সে যে অনেক দূর অনেক দূর
কোথায় গেলে পাবে খুঁজে সমুদ্দুর,
সমুদ্দুর।
 
গানে কেবল আসছে ভেসে একটি কথা
অনেক দূর আনেক দূর।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)