প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 15, 2026

শূন্যে চেয়ে | অর্পিতা দাস

বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
অর্পিতা দাস
শূন্যে চেয়ে
 
বিকেলে ছাদে উঠে দেখলাম
আড়চোখে তুমিও...
মনে হল আকাশ ফেটে বৃষ্টি আসুক নেমে।
ভেজা চুলের গন্ধ ছড়িয়ে মেঘে মেঘে,
আলতো করে খোঁপার ঝাপটা লাগুক গায়ে
শিরায় শিরায় রোমাঞ্চ!
একটু আঁচ পেলেই পাখির মতো যাব উড়ে
এমনি করে সন্ধে এলো নেমে।
স্পষ্ট চোখে দেখতে পেলাম
দুহাতে জড়িয়ে কারো বুকে,
শূন্য ছাদে তাকিয়ে একা মহাশূন্যের দিকে...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)