প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Saturday, August 15, 2026

উৎসব | জয়নাল আবেদিন

বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
জয়নাল আবেদিন
উৎসব
 
উৎসবটা সবার হোক
ধর্ম দেখার বিষয় নয়,
আমার বাংলায় আনন্দ হোক
হিংসা-বিদ্বেষ যেন না হয়।
 
উৎসব হল আনন্দ ভাগ
দুঃখ ভোলার একটা পথ,
আসুক না সে ভেলায় চড়ে
মন খুশিতে টানুক রথ।
 
বারো মাসে তেরো পার্বণ
উৎসবেতেই হারিয়ে যাই,
বাবা-মায়ের কষ্টের মুখ
বুঝতে দেয় না শুধু মা'ই।
 
দিনটা যেমন আলোয় ভরা
রাতটা ভীষণ আঁধার কালো,
বাবার, ছেঁড়া গেঞ্জি জামার ভিতরে
মায়ের কাপড় মাকড়সার জাল।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)