প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Saturday, August 15, 2026

সাহসের কারাদণ্ড | প্রীনিতেশ ভট্টাচার্য্য

বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
প্রীনিতেশ ভট্টাচার্য্য
সাহসের কারাদণ্ড
 
এ মন দেখল সেদিন, ভয়ের পত্রিকা—
শিরোনামে লেখা আছে
মানুষের অভিজ্ঞতা।
 
ভয় তো ছিল শিকল-বাঁধা, অভিজ্ঞতা তা জানে—
তবুও সে ভয়কে কেন
এত সহজে মানে?
 
হঠাৎ দেখি ছোট্ট সাহস তিন চাকার সাইকেল,
অভিজ্ঞতার ছোঁয়া ছাড়াই
ভয়কে বলে চুপ।
 
আঙুল তুলে বলল সে— এত চিৎকার কীসের?
জানত কি সেদিন সাহস?
অভিজ্ঞতার প্রদীপে ভয়ের আলোই জলে।
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)