বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
কাজল আচার্য
রাস্তার ধারে
রাস্তার
ধারে কোথাও
অজস্র ছাতিম ফুল ফুটেছে অজান্তে
শরতে কাশ শিউলির ঢেউ অগ্রাহ্য করে
জানান দেয় উপেক্ষিত সম্রাট।
দুপুর নাগাদ ঘ্রাণ হারিয়ে
সবুজ ঘাসে শিউলির শয্যা।
ভোর ভোর কেউ নিয়েছে তুলে
অবশিষ্ট অবিক্রীত প্রতিমার মতো।
চারদিন পার হয়ে গেলে
গায়ে সামান্য শীতের পরশ নিয়ে
অপেক্ষা আবারও তিনশো পঁয়ষট্টি।
আলো জ্বলুক না জ্বলুক
মনের দরজায় টোকা দিয়ে যায় দেবী
কাঠামো শরীর বলে
এভাবে তো আসে প্রান্তিক স্টেশন।
শারদীয়া
কবিতা
কাজল আচার্য
রাস্তার ধারে
অজস্র ছাতিম ফুল ফুটেছে অজান্তে
শরতে কাশ শিউলির ঢেউ অগ্রাহ্য করে
জানান দেয় উপেক্ষিত সম্রাট।
দুপুর নাগাদ ঘ্রাণ হারিয়ে
সবুজ ঘাসে শিউলির শয্যা।
ভোর ভোর কেউ নিয়েছে তুলে
অবশিষ্ট অবিক্রীত প্রতিমার মতো।
চারদিন পার হয়ে গেলে
গায়ে সামান্য শীতের পরশ নিয়ে
অপেক্ষা আবারও তিনশো পঁয়ষট্টি।
আলো জ্বলুক না জ্বলুক
মনের দরজায় টোকা দিয়ে যায় দেবী
কাঠামো শরীর বলে
এভাবে তো আসে প্রান্তিক স্টেশন।

No comments:
Post a Comment