প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, May 13, 2023

একান্তই সবটা তোমাকে | নৃপেন চক্রবর্তী

বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম বর্ষ/৪র্থ সংখ্যা/১৩ই মে, ২০২৩

 

কবিতা
নৃপেন চক্রবর্তী

একান্তই সবটা তোমাকে


ভালবাসি,
শুধু তোমাকেই নয়
তোমার শরীরী ছায়াও ভাল বাসি আমি!
পরিপূর্ণ ইচ্ছে খুশি নিয়ে
রক্তে মাংসে একান্তই সবটা তোমাকে।

তোমার ও দুটি চোখ, সে তো জানি
একান্তই তোমার নিজের।

তোমার নরম ঠোঁট, সে তো জানি
একান্তই তোমার নিজের।

পাখির শরীরের মতো
তোমার কোমল স্তন, সেও জানি  
একান্তই তোমার নিজের।

নাভিতল ছুঁয়ে নেমে গেছে যে উপাসনা গৃহ
সেও তো তোমার জানি,
একান্তই তোমার নিজের।

এত কিছু জেনেও তোমাকেই ভালবাসি আমি,
পরিপূর্ণ ইচ্ছে খুশি নিয়ে 
রক্তমাংসে একান্তই সবটা তোমাকে।

2 comments:

  1. বারবার পড়ার মতো কবিতা।

    ReplyDelete
  2. প্রিয় নৃপেণদা কে অভিনন্দন।

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)