প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, July 29, 2023

ফেরা | ভুবনেশ্বর মন্ডল

বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম বর্ষ/১৪তম সংখ্যা/১২ই শ্রাবণ, ১৪৩০

কবিতা
ভুবনেশ্বর মন্ডল

ফেরা

খেলা শেষ হলে ঘরে ফেরার ঘন্টা
আলো-অন্ধকারে নদী আসে কাছে
মুঠো মুঠো প্রেম-গল্প শোনায়…

বোধিবৃক্ষের নীচে আমরা কেউ ফিরতে চাই না
শিকড়ে শিকড়ে ভালবাসা-মাটি জেগে থাকে আত্মায়
সবুজ শিশু হাঁটে হৃদয়ের পথে
তাই আমরা কেউ ফিরতে চাই না…
 
তবুও ফেরায় নিয়তি
নির্বাণ রাতে আমরা প্রমিথিউস
আগুন দিই চিতা কাঠে।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)