প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Saturday, July 29, 2023

প্রেম | অলক চক্রবর্তী

বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম বর্ষ/১৪তম সংখ্যা/১২ই শ্রাবণ, ১৪৩০

কবিতা
অলক চক্রবর্তী

প্রেম

মরণঝাঁপ দেব বলে যতবার ধরেছি তোমার হাত
তুমি ততবারই আরও শক্ত করে ধরেছ আমার হাত এক হাতে

অন্য হাতে ধরেছ মহাকাশে ঝুলে থাকা অদৃশ্য বীম
সান্ত্বনা আর একটি চুম্বন দিয়ে বলেছ, ফিরে যাও।
ফিরে যাব— কিন্তু কোথায়?
এই কথা শুনে আধখানা চাঁদ ফিরে চায় নদীর ওপারে
আমি ধীরে ধীরে নদীর ওপারে চলে যাই।
 
ভাঙাতে ভাঙাতে অভিমান নিঃশেষ হয়ে যায়
তোমার ডাকে আমি দিগ্‌বিদিক ভুলে ছুটি
নদীর এপারে এসে লিফটে চড়ে ওপরে উঠি
তুমি শহরের সবচেয়ে উঁচু বাড়িটার ছাদে
আমার হাতে হাত রেখে বলো, প্রস্তুত এবার?
মাথার ওপরে চক্কর কয়েকটা চিল
শোঁ করে নীচে নেমে ছোঁ মেরে আমাদের নিয়ে
আরও আরও উঁচুতে... আরও... আরও...

No comments:

Post a Comment

সূর্যাস্ত গঙ্গার বুকে


Popular Top 10 (Last 7 days)