প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, July 22, 2023

কাঁটা তারের বেড়া | পিঙ্কি ঘোষ

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১৩তম সংখ্যা/৫ই শ্রাবণ, ১৪৩০

কবিতা
পিঙ্কি ঘোষ

কাঁটা তারের বেড়া


আমাদের মাঝে এখন কাঁটা তারের বেড়া
তবুও মাথার ওপর সেই এক আকাশ,
আমাকে স্পর্শ করা বাতাসে তোমার
উষ্ণতা মিশে থাকে প্রতিক্ষণ।
সময়ের কঠিন সমীকরণে চিত্র পাল্টেছে-
তোমার জন্য রাজপথের গ্রীন করিডোর,
রেড কার্পেট আজ তোমাকে মাটি ছুঁতে দেয় না,
গণসংগীতের সুর তোমাকে অভিবাদন জানায়,
আর আমি...
 
আজও সত্যের সন্ধানে তুষারযুগেই দাঁড়িয়ে।

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)