প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, July 22, 2023

ইচ্ছেসুখে | অপর্ণা শীল ভট্টাচার্য

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১৩তম সংখ্যা/৫ই শ্রাবণ, ১৪৩০

কবিতা
অপর্ণা শীল ভট্টাচার্য

ইচ্ছেসুখে

এলোমেলো শব্দগুলো জড়ো করে
রাখছি মিলিয়ে,
সুযোগ হলেই সেলাই জুড়ে মালা গেঁথে
সাজিয়ে, গুছিয়ে...

ইচ্ছেগুলো ইদানীং বড় বেরঙিন
রংচঙে করলেই হয়,
আকাশ আর নদী থেকে রং চুরি করতে
তবে কেন ভয়?
তপ্ত দিনের দহনজ্বালা শুষে নিয়ে,
উষ্ণতা জমিয়ে,
হিমশীতল সম্পর্কের মাঝেমধ্যে
দাও না ছড়িয়ে...
ভাবনারা সব কবেই হারিয়েছে ডানা,
মেঘেরা ধার দিলে...
আবার দিগ্‌বিদিকে উড়বে সুখপাখি...
বৃষ্টি ডানা মেলে।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)