প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Saturday, July 29, 2023

অহল্যা ও বাজুবন্ধের ভিত | কৌশিক চক্রবর্তী

বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম বর্ষ/১৪তম সংখ্যা/১২ই শ্রাবণ, ১৪৩০

কবিতা
কৌশিক চক্রবর্তী

অহল্যা ও বাজুবন্ধের ভিত

আজ একটা ফিরে পাওয়া দিনে তোমাকে দেখলাম
হাত নাড়িয়ে জানান দিলাম আমিত্ব
এও এক ঘোর নেমে আসা দিন...

অনেকগুলো গভীর ক্ষত বিলি করতে করতে
আমি ঘর গুছানোর সময় চেয়ে নিয়েছিলাম আগেই
আজ তারই উদ্‌যাপনে খড়গপুর স্টেশনের দেয়ালে নিঙড়ে নিলাম চোয়াল-

অহল্যা
তোমায় ভালবেসে তাকিয়েছি ভিড়ে
আর কোমর থেকে খসে গেছে অযাচিত বাজুবন্ধের ভিত-

আসলে এসব কিছুই হয়তো লাগে না নির্ভরতায়-
যে হাতটা আজ দূর থেকে ছুঁড়ে দিলে আমায়
সেই আঙুলেই স্থাপন করলাম নির্ধারিত আয়নার সুখ...

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)