প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 26, 2023

কবিতা | সুশান্ত সেন

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১৭তম সংখ্যা/৮ই ভাদ্র, ১৪৩০

কবিতা
সুশান্ত সেন

কবিতা

গাছের পাতা শুকিয়ে যাওয়া কি কবিতা
তৃণভূমিতে মাঝে মাঝে ঘাস না থাকা কি কবিতা
গোরু শূন্য গোয়াল কি কবিতা

পাশ ফিরে শুয়ে আছ - কি কবিতা?
ইত্যাদি নানা চিন্তা 
এবং উদ্ভট সময় কাটানো! - কি কবিতা?
 
ভেবে ভেবে অস্থির 
সেই সময় রাস্তায় শোরগোল
গেল গেল ধর ধর
বলে জনতা ছুটেছে।
 
অস্থির সময় কি কবিতা হয়ে উঠল?
 
কে জানে!

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)