প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 26, 2023

অপূরণ | শুকদেব দে

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১৭তম সংখ্যা/৮ই ভাদ্র, ১৪৩০

কবিতা
শুকদেব দে

অপূরণ

বইতে বইতে নদী হয়ে গেছি কবেই
‘ধরা’ সতীর মতো কেটে দিয়েছি স্তন৷
গ্রীষ্মে শুয়ে থাকে সর্বস্বান্ত কায়া
পাথরের ভাঁজ বালির পাঁজর খাবেই...


বাইতে বাইতে মাঝি হয়েছি বেশ
মনে হয় না আর নোনা-ঘামের স্রোত
ক্লান্তি শেষে মাথা পাতি বলীর মতো
কবে স্থির দাঁড়? নোঙরের আঁচড় শেষ?

পুড়তে পুড়তে নিজেই হয়েছি আগুন
সবকিছু দিয়েও বাকি আছে কী আর?
দহনের শেষে শক্তি যেটুকু থাকে,
হাড়গুলোও নাও, বজ্র হবে তো দারুণ!


No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)