প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Saturday, August 5, 2023

বর্ষা | বৃষ্টিবেলায় | অপর্ণা শীল ভট্টাচার্য

 

বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০

কবিতা
বর্ষা
অপর্ণা শীল ভট্টাচার্য

বৃষ্টিবেলায়

বৃষ্টি পড়ে চোখের পাতায়,
বৃষ্টি পড়ে মনে,
রুমঝুম ঝুম শব্দ তোলে...
আমার এ উঠোনে।

আকাশ জুড়ে মেঘের পাহাড়,
বৃষ্টি জলের ভার।
কে যেন আজ গাইছে শুনি,
মেঘ ও মল্লার।
 
মেঘ বলল চল্‌ না মেয়ে,
আমার সাথে উড়ে...
ঠিক তখনই বাজিয়ে নূপুর,
বৃষ্টি এল তেড়ে।
 
উড়ব বলে আমিও যে
মেলেছিলাম ডানা,
হিংসুটে তুই বৃষ্টি...
আমায় উড়তে দিলি না।

2 comments:

  1. দারুন- জয়িতা

    ReplyDelete
  2. বৃষ্টির সঙ্গে কথাবার্তা ভালোই বলেছেন।

    ReplyDelete

সূর্যাস্ত গঙ্গার বুকে


Popular Top 10 (Last 7 days)