প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Saturday, August 5, 2023

বর্ষা | স্মৃতির নদী | খগেশ্বর দাস

 

বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০

কবিতা
বর্ষা
খগেশ্বর দাস

স্মৃতির নদী

স্মৃতির নদীতে ভেসে যাচ্ছে অসম্পূর্ণ ডায়েরিটা
মলাটে অস্পষ্ট কিছু ছায়া অবয়ব
দু'একটি রেখা বিন্দু
আর আছে অগ্রন্থিত সাদামাটা দিন।

নিরানন্দের গোপন স্বরলিপি চুঁইয়ে চুঁইয়ে
বিষণ্ণ বিধুর ঝরে জলের পাতায়
শোকের নিস্তব্ধ গান স্রোতের অলিন্দে
দৃষ্টির অদূরে ছায়া ছায়া ম্রিয়মান নামের তালিকা।
আঁখির বিহ্বল স্বভাব খোঁজে জলীয় নীরব পরিসর
কলস্বরে আনমনা সুরের অগাধ
অতল জলের নিরুদ্দেশে
বোঝা না বোঝার মুগ্ধ শৈবালেরা আর কিছু নয়
শুধু জানে নিমজ্জন
পরিত্যক্ত অবোধ কথারা অসহায় ভেসে যায় দূরে।

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)