প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Saturday, August 5, 2023

বর্ষা | বর্ষার জানালায় | বিমল মণ্ডল

 

বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০

কবিতা
বর্ষা
বিমল মণ্ডল

বর্ষার জানালায়

বৃষ্টির পর বৃষ্টি পড়ছে সারাদিন
আমি শব্দের তরণী নিয়ে
মাঝি সেজে বসে থাকি বর্ষার জানালায়

কারা যেন আবেগের অনুভূতি বাতাসে শোনায়
আর কিছু কিছু কৌশলী মুখ
বৃষ্টির ফোঁটা মেখে
ফিসফিস করে দুর্যোগের ইঙ্গিত দিয়ে যায়
অদ্ভুত ভাবে প্রহরগুলো কাটে
আলুথালু বিপ্লবী মেঘ শুনিয়ে যায় বজ্রের কাহিনি
আমি ভয়ে ভয়ে পাড়ি দিই
চেতন ও অবচেতন মায়ায়
জানালার কার্নিশে ঘিরেছে দুর্যোগের মিছিল
তবু্ও অদ্ভুত ভাবে শব্দ বিন্দু বিন্দু হয়ে ঝরে পড়ে
বর্ষার জানালায়...

No comments:

Post a Comment

সূর্যাস্ত গঙ্গার বুকে


Popular Top 10 (Last 7 days)