প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

চৈতি হাওয়া—নববর্ষ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ , ১৪৩৩ চৈতি হাওয়া—নববর্ষ | সম্পাদকীয়   চৈতি হাওয়া—নববর্ষ "দুগ্ধপোষ্য...

Wednesday, October 4, 2023

শারদ | শারদ শুভেচ্ছা | অঞ্জন‌ ব্যানার্জ্জি

বাতায়ন/শারদ/হলদে খাম/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | হলদে খাম
অঞ্জন‌ ব্যানার্জ্জি

শারদ শুভেচ্ছা


তোমাকে জানাই শারদ শুভেচ্ছাজানি না ব্লক করে রেখেছে কিনা অজানা নাম্বার, আজকাল অনেকেই করেতোমার ডিপির ছবিটা পরিচিততুলেছিলাম একসাথে হই হই করা শেষ পুজোতেআমিও ছিলাম পাশে, ডিপিতে বাদ দিয়েছ

ছবিটা দেখে তোমার বাবা বলেছিলেন, তোদের দুজনকে মানিয়েছে বেশহৃদরোগে তিনি চলে গেলেনতোমরা চলে গেলে মামাবাড়িযোগাযোগ বিচ্ছিন্নআমি তোমার মার চিরকালের অপ্রিয় মুখ

জানি না শুভেচ্ছা বার্তা পড়বে কিনা! ডিপি দেখে মনে হল এখনও মনে রেখেছ, সাহস করে পাঠালাম। ফিরতি স্বীকৃতি এলে বুঝব তামা এখনও চকচকে জমা ধুলোর আড়ালে


ইতি—

তোমার অপেক্ষায়…


No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 9 (Last 7 days)