প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Saturday, October 7, 2023

শারদ | তবুও শরৎকাল | শুভা রায়

বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | কবিতা
শুভা রায়

তবুও শরৎকাল


সুনীল আকাশে ঝকঝকে মেঘের
অতর্কিতে ঘটা অন্তর্ধান,
অকাল শ্রাবণে অকূল দরিয়া
বিষাদে ভরালো মনপ্রাণ।

এ কেমন শরৎকাল?
 
রকমারি জ্বর নিজ মহিমায়
জড়াবে কখন কাকে,
তবুও প্রতীক্ষা বছরকারের,
বরণ করব মাকে।
 
বহু কাঙ্ক্ষিত এ শরৎকাল!
 
শিউলি নাই বা পেলো অবকাশ
নিতে মাটির ঘ্রাণ,
অতি বর্ষণে গেলই বা মিশে
কাশের মানসম্মান।
 
তবুও তো এ শরৎকাল!
 
উমা আসছেন ধরার মাঝে
আগমনী বার্তা বাতাসে,
নব কলেবরে সাজুক ধরণী
রইব না কেউ হতাশে।
 
জেনো এসেছে শরৎকাল!

No comments:

Post a Comment

সূর্যাস্ত গঙ্গার বুকে


Popular Top 10 (Last 7 days)